রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফর্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখনো আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ীতে মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।তিনি আরও বলেন, দুপুর ২টা ৭ মিনিটে আমরা খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।